ঢাকা, রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬

পাপুলের আসনে উপনির্বাচনের তারিখ ঘোষণা

ads

মানব ও অর্থপাচারের দণ্ডিত হয়ে সংসদ সদস্য পদ হারানো কাজী শহীদ ইসলাম পাপুলের আসনে উপনির্বাচনের তারিখ ঘোষণা।বুধবার (৩ মার্চ) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ভোটের তারিখ ঘোষণা করেন নির্বাচন কমিশন সচিব হুমায়ুন কবির খোন্দকার। ফৌজদারি অপরাধে দণ্ডপ্রাপ্ত হয়ে এমপি পদ হারানো পাপুলের লক্ষ্মীপুর-২ আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে ১১ এপ্রিল। মনোনয়ন দাখিলের শেষ দিন ১৮ মার্চ এবং মনোনয়নপত্র বাছাই ১৯ মার্চ ও প্রত্যাহারের শেষ তারিখ ২৪ মার্চ।


নির্বাচন কমিশন সচিব আরও জানান, ১১ এপ্রিল ১১টি পৌরসভা ও ৩৭১ টি ইউনিয়ন পরিষদেও নির্বাচন হবে। নির্বাচনে সব রাজনৈতিক দলের অংশগ্রহণ করুক কমিশন সেটাই চায় বলেও জানান সচিব।


এদিকে, গত ২২ ফেব্রুয়ারি অর্থ এবং মানব পাচারের অভিযোগে কুয়েতে দণ্ডিত লক্ষ্মীপুর-২ আসনের এমপি কাজী শহিদ ইসলাম পাপুলের সংসদ সদস্য পদ শূন্য ঘোষণা করে প্রজ্ঞাপন সংসদ সচিবালয়। প্রজ্ঞাপনে বলা হয় কুয়েতে ফৌজদারী অপরাধে ৪ বছরের সাজা হওয়ায় সংবিধান অনুযায়ী সংসদ সদস্য পদে থাকার যোগ্যতা হারিয়েছেন পাপুল। কুয়েতে রায় ঘোষণার দিন থেকেই তার পদ শূন্য হয়েছে বলে জানানো হয় প্রজ্ঞাপনে।


গত ২৮ জানুয়ারি এমপি পাপুলের ৪ বছরের সশ্রম কারাদণ্ড দেয় কুয়েতের একটি আদালত। পাশপাশি জরিমানা করা হয় ৫৩ কোটি ২১ লাখ টাকা।


এর আগে, এমপি পাপুলকে মানবপাচার, অর্থপাচার ও অবৈধ ঘুষের মামলায় গত ৬ জুন কুয়েতের নিজ বাসা থেকে আটক করা হয়। পাপুলের অবৈধ কাজে সহায়তা করায়, ২৮ জানুয়ারি কুয়েতের ফৌজধারী আদালত দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-সচিবসহ দুই স্থানীয় নাগরিকে চার বছরের কারাদণ্ড ও ৫২ কোটি ৭৭ লাখ ৬৩ হাজার টাকা অর্থ জরিমানা করে।

ads
ads
ads

Our Facebook Page